Categories: Lifestyle

কেন একসঙ্গে তিনটি ফিটনেস ট্র্যাকার হাতে পড়েন মমতা? বিশেষত্ব জানলে চমকে যাবেন!

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। নাওয়া-খাওয়া ফেলে জোরকদমে চলছে ভোটপ্রচার। রাজ্যের সমস্ত পার্টির ক্ষেত্রে চিত্রটি প্রায় সমান। বর্তমানে পশ্চিমবঙ্গের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর একটি ছবি দাবানলের মতো ভাইরাল হয়েছে। কী শুনবেন? নেটিজেনরা লক্ষ্য করেছেন, মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনটি ভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার (ওয়্যারএবল টেকনোলজি) ব্যবহার করছেন (Mamata Banerjee’s Fitness Tracker)। ছবিতে দেখা যাচ্ছে, সাধারণ সাদা শাড়ি পরিহিত মমতার হাতে একই সঙ্গে শোভা পাচ্ছে অ্যাপল ওয়াচ (Apple Watch), হুপ (Whoop) এবং আঙুলে রয়েছে অউরা রিং (Oura Ring)। এই ছবিকে কেন্দ্র করেই বর্তমানে প্রযুক্তি এবং স্বাস্থ্য সচেতন মহলে শুরু হয়েছে জোর চর্চা।

তিন-তিনটি গ্যাজেট ব্যবহার করেন মমতা (Mamata Banerjee’s Fitness Tracker)

বিষয়টি প্রথম নজরে আনেন অভিষেক সিংঘল নামক জনৈক প্রযুক্তি ও ফিটনেস বিশেষজ্ঞ ও প্রশিক্ষক। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বনাম টুইটার) মুখ্যমন্ত্রীর ছবিটি (Mamata Banerjee’s Fitness Tracker) শেয়ার করেন। সেখানে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি ভাইরাল হওয়ার মূল কারণ হল তাঁর হাতে থাকা এই তিনটি গ্যাজেট। অভিষেক নিজে একজন ডেটা সায়েন্টিস্ট এবং দীর্ঘ এক বছর ধরে তিনিও এই একই ধরনের ‘সেটআপ’ অর্থাৎ তিনটি গ্যাজেট একসঙ্গে ব্যবহার করছেন। তাঁর মতে, একজন সাধারণ মানুষের জন্য তিনটি যন্ত্র ব্যবহারের প্রয়োজন না থাকলেও, নিখুঁত স্বাস্থ্যের তথ্য পেতে একেকটি যন্ত্র একেকটি বিশেষ ক্ষেত্রে পারদর্শী।

অভিষেক আরও জানিয়েছেন, অ্যাপল ওয়াচ মূলত শরীরচর্চার সময় হার্ট রেট জোন, ক্যালোরি এবং জিপিএস ট্র্যাকিংয়ের জন্য অসাধারণ। কিন্তু গভীর স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে, বিশেষ করে ঘুম এবং শরীর কত দ্রুত ধকল কাটিয়ে উঠছে (রিকভারি), সেই তথ্যের জন্য অউরা বা হুপ-এর ধারেকাছে এটি আসতে পারে না। তিনি নিজে ব্যাডমিন্টন খেলার সময় বা বাইরে বেরোনোর সময় অ্যাপল ওয়াচ ব্যবহার করলেও অন্য দুটি যন্ত্র সব সময় পরে থাকেন।

অন্যদিকে, অউরা রিং বা আঙুলে পরার এই আংটিটি ঘুমের বিভিন্ন পর্যায় যেমন রেম স্লিপ, ডিপ স্লিপ এবং শরীরের তাপমাত্রা মাপার ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত। এর মধ্যে থাকা ১৮টি সেন্সর আঙুলের সূক্ষ্ম রক্তনালী থেকে তথ্য সংগ্রহ করে যা চিকিৎসাবিজ্ঞানের যন্ত্রপাতির মতোই নির্ভুল। এর ‘রেজিলিয়েন্স মেট্রিক’ ১৪ দিনের একটি প্যাটার্ন দেখে বিচার করে শরীর কতটা ধকল সহ্য করতে সক্ষম। আবার ‘হুপ’ ব্যান্ডটির বিশেষত্ব হল এর ‘রিকভারি স্কোর’। সকালে ঘুম থেকে ওঠার পরই এটি জানিয়ে দেয় আপনার শরীর আজ কতটা পরিশ্রম করার জন্য প্রস্তুত। এর ‘স্লিপ কোচ’ ফিচারটি বলে দেয় আগের দিনের ক্লান্তির ওপর ভিত্তি করে আপনার ঠিক কতটা সময় ঘুমানো উচিত।

আরও পড়ুন: এসি ছাড়াই বাড়ি রাখুন ঠান্ডা! প্রচণ্ড গরমে ঘর হিমশীতল রাখার কার্যকরী টিপস

একজন প্রশিক্ষক হিসেবে অভিষেক দেখিয়েছেন কীভাবে এই তথ্যগুলি কাজে লাগে। যদি কোন ব্যক্তির ওজন কমানোর প্রক্রিয়া থমকে যায়, তবে তিনি ক্যালোরি না কমিয়ে আগে দেখা উচিত তাঁর ঘুমের পরিমাণ ও হার্ট রেট ভ্যারিয়েবিলিটি ঠিক আছে কি না। অনেক সময় দেখা যায় টানা ৫-৬ দিন ঠিকমতো ঘুম না হওয়ায় শরীর ক্লান্ত থাকে। তখন ব্যায়ামের পরিমাণ কমিয়ে দিলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।

এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি সবারই এই তিনটি দামী যন্ত্র কেনা উচিত? অভিষেক সিংঘলের উত্তর হল – একদমই না। তাঁর পরামর্শ অনুযায়ী, যারা স্বাস্থ্য সচেতন হতে চাইছেন তাঁদের শুধু প্রতিদিনের হাঁটা, পুষ্টি এবং ঘুমের দিকে নজর দিলেই চলবে। যারা খুব সিরিয়াসলি ডেটা নিয়ে কাজ করতে চান তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি ডিভাইস বেছে নিতে পারেন। কারণ দিনশেষে প্রোটিন গ্রহণ, পর্যাপ্ত হাঁটা এবং ভালো ঘুমের গুরুত্ব যেকোনো দামি প্রযুক্তির চেয়ে অনেক বেশি। মমতার এই প্রযুক্তি-প্রীতি (Mamata Banerjee’s Fitness Tracker) তাই যেমন কৌতূহল জাগিয়েছে, তেমনই সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার ক্ষেত্রে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে।

SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

Recent Posts

কোভিড আক্রান্ত কুমার শানু-পুত্র জান, সংক্রমণ ছড়ানোর আতঙ্ক বাড়ছে

করোনা মহামারীর সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরছে? বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র (Kumar…

14 hours ago

আটকে থাকা বিয়ের কথা এগোতে পারে! আজ আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। জুলাই মাসের শুরুতে দ্বাদশ রাশির (Daily Horoscope) জাতক-জাতিকদের মানসিক চেতনা,…

20 hours ago

সংসারে অশান্তি, ব্যবসাতেও মন্দা? এই ১০ টোটকায় কাটবে বাস্তুদোষ

সংসারে শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু শাস্ত্রে (Vastu Tips) বহু নীতি রয়েছে। যেগুলি মেনে চললে…

2 days ago

আজ বিতর্ক এড়িয়ে চলাই যুক্তিযুক্ত! আপনার ভাগ্য দেবতা কী ইঙ্গিত দিচ্ছে জানুন

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। জুলাইয়ের দ্বিতীয় (Rashifal Bangla) সপ্তাহের ছুটির দিনে গ্রহরাজদের দ্বাদশ রাশির…

2 days ago

৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এমাসেই আসছে Vivo T5 Lite 5G, জানুন বিশদ ফিচার

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…

3 days ago

এপ্রিলের পর ফের গাড়ির দাম চড়াল মাহিন্দ্রা, একধাক্কায় বাড়ল ৭০,০০০

ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা ও মহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের এসইউভি (SUV) মডেলের…

3 days ago