How to keep house cool without AC

How to keep house cool without AC: বাইরে সূর্যের প্রখর তাপ, আর ঘরে ভ্যাপসা গরম – এসি ছাড়া টেকা যেন দায়! কিন্তু মাস শেষে বিদ্যুতের বিলের কথা ভাবলে কপালে চিন্তার ভাঁজ বাড়াই স্বাভাবিক। চিন্তা করবেন না। কিছু স্মার্ট এবং প্রাকৃতিক উপায় কাজে লাগিয়ে আপনি আপনার ঘরকে অত্যাধিক গরমেও এসির মতোই শীতল রাখতে পারেন।

কীভাবে জেনে নিন সেই কার্যকরী টিপস (How to keep house cool without AC):

  • দুপুরের রোদে জানলা বন্ধ রাখুন: বাইরের তপ্ত লু-হাওয়া ঘরে ঢুকলে ঘর আরও গরম হয়ে যায়। তাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জানলা এবং পর্দা বন্ধ রাখুন। বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম দিকের জানলাগুলি ঢেকে রাখলে ঘরের তাপমাত্রা অনেকটাই কম থাকে। সন্ধ্যা হলে জানলা খুলে দিন যাতে ঠান্ডা হাওয়া চলাচল করতে পারে।
  • সুতির চাদর ও পর্দার জাদু: গরমে সিল্ক বা সিন্থেটিক কাপড় এড়িয়ে চলুন। বিছানায় হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন, যা তাপ শোষণ করে না। জানলায় গাঢ় রঙের বদলে হালকা সাদা বা ক্রিম রঙের সুতির পর্দা লাগান। এতে ঘর অনেক বেশি ঠান্ডা আর আরামদায়ক মনে হবে।
  • গাছের ছোঁয়ায় শীতলতা: ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরের গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, ঘর ঠান্ডা রাখতেও সাহায্য করে। মানিপ্ল্যান্ট, অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট বা অ্যারিকা পাম ঘরের আর্দ্রতা বজায় রাখে এবং বাতাসকে প্রাকৃতিকভাবে শীতল করে। জানলার পাশে সারি দিয়ে গাছ রাখলে রোদের তেজ ঘরে সরাসরি ঢুকতে পারে না। এতে ঘর ঠান্ডা থাকে (How to keep house cool without AC)।
  • টেবিল ফ্যান ও বরফের কেরামতি: আপনার যদি এসি না থাকে, তবে একটি বড় গামলায় বরফ ভর্তি করে সেটি টেবিল ফ্যানের ঠিক সামনে রাখুন। ফ্যানের হাওয়া যখন বরফের ওপর দিয়ে আপনার দিকে আসবে, তখন আপনি এসির মতো হিমশীতল বাতাসের অনুভব পাবেন। এটি ঘর ঠান্ডা করার একটি অত্যন্ত সস্তা ও কার্যকর পদ্ধতি।

আরও পড়ুন: বজরংবলীর পূজার এই ১০টি বিশেষ নিয়ম মেনে চলুন, ফল পাবেন হাতেনাতে

  • ক্রস ভেন্টিলেশন বা হাওয়া চলাচল: ঘরের বাতাস চলাচলের পথ খোলা রাখা খুব জরুরি। যদি ঘরের একদিকের জানলা দিয়ে বাতাস ঢোকে এবং অন্যদিকের জানলা দিয়ে বেরোনোর পথ থাকে, তবে ঘরের গুমোট ভাব দ্রুত দূর হয়। রাতে শোয়ার সময় ঘরের দরজা-জানলা এমনভাবে খুলুন যাতে হাওয়া চলাচল ঠিকঠাক থাকে।
  • মেঝে মুছুন ঠান্ডা জলে: দিনে অন্তত দু-তিনবার ঠান্ডা জল দিয়ে ঘরের মেঝে মুছুন। সম্ভব হলে মোছার জলে সামান্য নুন বা কর্পূর মিশিয়ে দিতে পারেন। এতে মেঝের তাপমাত্রা কমে এবং ঘরে একটা স্নিগ্ধ ভাব তৈরি হয়। এছাড়া বিকেলের দিকে খসখসের পর্দা বা চটের পর্দায় জল ছিটিয়ে জানলায় টাঙিয়ে দিলে ঘর একদম ঠান্ডা হয়ে যায়।
  • ইলেকট্রনিক্স ও আলোর ব্যবহার কমান: ঘরের টিউবলাইট বা পুরনো হলুদ বাল্ব প্রচুর তাপ উৎপন্ন করে। তাই দিনের বেলা অপ্রয়োজনে আলো জ্বালিয়ে রাখবেন না। বদলে এলইডি বাল্ব ব্যবহার করুন। পাশাপাশি কম্পিউটার, ল্যাপটপ বা ওভেন বেশিক্ষণ চললে ঘর গরম হয়ে যায়, তাই কাজ শেষে এগুলি বন্ধ করে দিন। দেখবেন ঘর অনেক কম গরম হবে (How to keep house cool without AC)।

By Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

© 2026 IndiasPress | All Rights Reserved