fired microsoft employee shares bizarre reason for layoff

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের জোয়ার চলছে। এর মাঝেই এবার হায়দ্রাবাদে মাইক্রোসফটের (Microsoft) এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্থার ছাঁটাই প্রক্রিয়ায় চাকরি হারানো প্রায় তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওই প্রকৌশলী সমাজমাধ্যম ‘রেডিট’-এ নতুন চাকরির খোঁজে পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, চাকরি ছাঁটাইয়ের সময় ফোন কলে তাঁর ম্যানেজার তাঁকে বলেছিলেন, তিনি বয়সে তুলনামূলক নবীন এবং তাঁর পারিবারিক দায়দায়িত্ব হয়তো অনেকটাই কম।

মাক্রোসফটের (Microsoft) কর্মী ছাটাই নিয়ে তোলপাড়

ম্যানজারের এমন যুক্তিতে চরম বিপাকে পড়েছেন ওই ইঞ্জিনিয়ার। প্রকৃত পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, “আমার ম্যানেজার যে হিসাব করেছিলেন, বাস্তবে আমার আর্থিক দায়িত্ব তার চেয়ে অনেক বেশি। কারণ আমি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। আমাকে মা-বাবার দেখাশোনা করা, বোনের পড়াশোনার খরচ চালানো এবং বাবার নেওয়া একটি ঋণের কিস্তি মেটানোর মতো বড় দায়িত্ব সামলাতে হয়।” রেডিটে পোস্টটি করার অল্প কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার অনুরাগী ও নেটিজেন তাঁর সমর্থনে এগিয়ে আসেন।

আরও পড়ুন: ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তি! শীর্ষ আদালতের এক ঐতিহাসিক নির্দেশে তোলপাড়

তবে বয়সই ছাঁটাইয়ের মূল কারণ কি না, তা নিয়ে পরবর্তীতে স্পষ্ট বার্তা দেন ওই ইঞ্জিনিয়ার। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তিনি বলেন, “মূলত এটি আমাদের টিমের গণছাঁটাই বা ম্যাস লে-অফের অংশ ছিল। কিন্তু সান্ত্বনা দিতে গিয়ে ম্যানেজার হয়তো কথাটা বলেছিলেন, যা পরিস্থিতিকে আরও খারাপ ও বিভ্রান্তিকর করে তোলে।” ব্যাকএন্ড ও ফুল-স্ট্যাক ইঞ্জিনিয়ারিংয়ে অভিজ্ঞ ওই তরুণ আরও জানান যে, সম্প্রতি তিনি ‘এজেন্টিক এআই’ প্রজেক্ট ও হ্যাকাথনে সক্রিয়ভাবে কাজ করেছেন।

কাগজে-কলমে তাঁকে বরখাস্ত করা নাকি পদত্যাগ করানো হয়েছে— এ নিয়েও তৈরি হয় প্রশ্ন। সে বিষয়ে খোলসা করে তিনি বলেন, “কাগজে-কলমে এটাকে বরখাস্ত বা টার্মিনেশন না লিখে ‘স্বেচ্ছায় পদত্যাগ’ বা ভলান্টিয়ারি সেপারেশন বলা হয়েছে। অবশ্য আইনি সুরক্ষার জন্যই সংস্থাগুলি (Microsoft) এমনটা করে। বাস্তবে চুক্তিপত্র মেনে চাকরি ছেড়ে দেওয়া ছাড়া কর্মীদের কাছে অন্য কোনো বিকল্প থাকে না।” বর্তমানে তিনি নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদ কিংবা ফ্রিল্যান্সিং কাজের সন্ধান করছেন।

উল্লেখ্য, প্রযুক্তি জগতের এই টেক জায়েন্ট সম্প্রতি গোটা বিশ্বে তাদের বিপুল কর্মী ছাঁটাই করেছে। গত জুলাই মাসেই সংস্থা মোট কর্মীর প্রায় ২.১ শতাংশ বা ৪,৮০০ জনকে ছাঁটাইয়ের ঘোষণা করে। সংস্থাটির (Microsoft) দাবি, কাজের ধরণ ও প্রযুক্তির পরিবর্তনের কারণেই এই পুনর্গঠন প্রক্রিয়া চালানো হচ্ছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved