Kiara Advani pregnant again

বলিউড ইন্ডাস্ট্রিতে আরও এক সুখবর। দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন কিয়ারা আদবানি (Kiara Advani)। ঘরে রয়েছে বছরখানেকের ছোট্ট আদুরে সারায়াহ। ঠিক এমন পরিস্থিতিতে নতুন অতিথি আগমনের বার্তা দিলেন দম্পতি তারকা কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে খুশির খবর। একই সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে মন্তব্যের জায়গা।

অন্তঃসত্ত্বা কিয়ারা (Kiara Advani)

ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন কিয়ারা-সিড (Kiara Advani)। যেখানে দেখা যাচ্ছে সিডের হাতের তালুর উপর কিয়ারার হাত, তার উপর একরত্তি সারায়াহর হাত। তাদের হাতের উপর রয়েছে উলের বোনা একজোড়া খুদে মোজা।

আরও পড়ুন: ভুলভাল রটালেই সোজা শ্রীঘর! ১০০ কোটির মামলা ঠুকে হুঙ্কার গোবিন্দার

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন কিয়ারা। অনুরাগীদের হৃদয় আনন্দে ভরিয়ে তোলার বার্তায় লেখা, “সর্বোত্তম উপহার পেতে চলেছি আরও একবার। আমাদের মনে এখন শুধুই ভালোবাসা ও কৃতজ্ঞতার পরশ।”

এদিকে খবর চোখে পড়া মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন করিনা কাপুর, করণ জোহর সহ প্রমুখ তারকা। করিনা লিখলেন, “আবার মা-বাবা! দারুন ব্যাপার”। উচ্ছ্বসিত হয়ে করণ জোহর মন্তব্য করলেন, “তোমাদের অনেক অনেক ভালোবাসা।” পাশাপাশি ভূমি পেডনেকার, আথিয়া শেঠিও তাদের শুভকামনা জানিয়েছেন নবদম্পতিকে (Kiara Advani)।

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved