মুম্বইয়ের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সোমবার মুক্তি পেল রিতেশ দেশমুখ (Rahyl Debut ‘Raja Shivaji’ movie) পরিচালিত এবং অভিনীত ঐতিহাসিক চলচ্চিত্র ‘রাজা শিবাজি’-র ট্রেলার। সিনেমার প্রাচার ছাড়াও এই অনুষ্ঠানের আলাদা আকর্ষণ ছিল। দেশমুখ পরিবারের জন্য এটি ছিল এক অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত। কেন শুনবেন? ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে রিতেশ এবং জেনেলিয়া দেশমুখের ১০ বছর বয়সী ছোট ছেলে রাহিল দেশমুখ। এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে অভিষেক ঘটল রাহিলের। যেখানে তাঁকে দেখা যাচ্ছে ছোটবেলার ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায়।
রাহিলের আত্মপ্রকাশ (Rahyl Debut ‘Raja Shivaji’ movie)
মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বীর শিবাজি মহারাজের জীবনকাহিনি নিয়ে তৈরি এই মেগা প্রজেক্টটি পরিচালনা করেছেন রিতেশ নিজেই। ট্রেলারের শুরুতেই দেখা যায় কিশোর শিবাজি ‘স্বরাজ’-এর ডাক দিচ্ছেন। রাহিল দেশমুখের সাবলীল অভিনয় (Rahyl Debut ‘Raja Shivaji’ movie) এবং দৃপ্ত কণ্ঠস্বর ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে, বড়বেলার শিবাজির চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন স্বয়ং রিতেশ দেশমুখ। জেনেলিয়া দেশমুখ এই ছবিতে শিবাজির স্ত্রী ‘সাঁইবাই’-এর চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও পালন করছেন। মুঘলদের বিরুদ্ধে লড়াই এবং স্বরাজ প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে।
আরও পড়ুন: বক্স অফিসে খিলারির রাজকীয় কামব্যাক! চতুর্থ দিনে ‘ভূত বাংলা’-র আয় কত?
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রিতেশ দেশমুখকে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। চলচ্চিত্রটি নির্মাণের পেছনের সংগ্রাম এবং কলাকুশলীদের সমর্থনের কথা বলতে গিয়ে তাঁর চোখ ভিজে আসে। রিতেশ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সঞ্জয় দত্ত এবং অভিষেক বচ্চনের কাছে বিশেষভাবে ঋণী। অভিষেক ভাইয়ের মতো সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন।” জেনেলিয়াকেও সেই সময় বেশ অভিভূত দেখাচ্ছিল। বড় পর্দায় নিজের ছেলেকে ঐতিহাসিকভাবে এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখতে পাওয়া দেশমুখ দম্পতির কাছে এক বড় প্রাপ্তি।
২০১৬ সালে জন্ম নেওয়া রাহিল দেশমুখ ইতিমধ্যেই তাঁর মার্জিত ব্যবহারের জন্য নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়। ক্যামেরার সামনে সবসময় হাত জোড় করে নমস্কার জানানো বা নম্র ব্যবহারের জন্য রাহিল ও তাঁর দাদা রিয়ান প্রায়ই প্রশংসিত হন। সন্তানদের কেরিয়ার প্রসঙ্গে রিতেশ একবার বলেছিলেন যে, তাঁরা ভবিষ্যতে কী হতে চান তা সম্পূর্ণ তাঁদের নিজেদের সিদ্ধান্ত; বাবা-মা হিসেবে তাঁরা কখনও সন্তানদের ওপর কিছু চাপিয়ে দেবেন না। আজ সেই স্বাধীনতা থেকেই রাহিল অভিনয়ের পথে পা বাড়াল (Rahyl Debut ‘Raja Shivaji’ movie) বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: বারংবার ধর্ম পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার! ব্যক্তিগত জীবন নিয়ে এবারে মুখ খুললেন চাহাত খন্না
‘রাজা শিবাজি’ ছবিটি একটি বিশাল তারকাখচিত প্রজেক্ট। রিতেশ, জেনেলিয়া, সঞ্জয় দত্ত এবং অভিষেক বচ্চন ছাড়াও এই ছবিতে মহেশ মাঞ্জরেকর, শচীন খেদেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান এবং জীতেন্দ্র জোশীর মতো শক্তিমান অভিনেতারা রয়েছেন। জ্যোতি দেশপাণ্ডে এবং জেনেলিয়া দেশমুখের প্রযোজনায় এই ঐতিহাসিক ছবিটি আগামী ১ মে, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। মহারাষ্ট্র দিবস উপলক্ষ্যে এই মুক্তি মারাঠা দর্শকদের কাছে এক বিশেষ উপহার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
